রোমার বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে ২-১ গোলের জয়ে দারুণ অবদান রেখেছেন ওয়েলস ফরোয়ার্ড। একটি গোল করেছেন, আরেকটি করিয়ে হয়েছেন ম্যাচসেরা। অনেকের মতে রোনালদোর শূন্যতা পূরণ করবেন বেল। কিন্তু লোপেতেগি তেমনটা মনে করেন না।
রিয়াল কোচের প্রত্যাশা দলের সবাই ভূমিকা রাখবেন এবং পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর অভাব আর থাকবে না বার্নাব্যুতে। লোপেতেগি বলেছেন, ‘কারও শূন্যতা পূরণ কিংবা কারও ভূমিকা পালনের কথা নয়, ব্যাপার হচ্ছে দলের অংশ হওয়া। গ্যারেথ বেল অবশ্যই একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু কারও সঙ্গে তুলনার কাজ আমার নয়, এটা আপনাদের (মিডিয়া)। বেল অসাধারণ একজন খেলোয়াড় এবং আমরা আত্মবিশ্বাসী যে তার দারুণ একটা মৌসুম কাটবে।’
আগামী বুধবার উয়েফা সুপার কাপে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের নতুন মৌসুম। গোল ডটকম