বাংলাদেশ দলে রবিউলের জায়গায় গোলরক্ষক জিকো

আনিসুর রহমান জিকোবাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা পেয়ে হয়তো সাফে ভালো কিছু করার স্বপ্ন আঁকতে শুরু করেছিলেন মিডফিল্ডার রবিউল হাসান। কিন্তু একদিন না যেতেই বাদ পড়লেন তিনি। নিয়ম অনুযায়ী তৃতীয় গোলরক্ষক হিসেবে দলে জায়গা হলো আনিসুর রহমান জিকোর।

গতকাল শনিবার রাতে কোচ জেমি ডে ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন। ওই দলে ছিলেন দুইজন গোলরক্ষক। কিন্তু নিয়ম হলো গোলরক্ষক থাকতে হবে তিনজন। এটা জানতেন না ইংলিশ কোচ, জানার সঙ্গে সঙ্গে মিডফিল্ডার রবিউলকে বাদ দিয়ে জিকোকে নিলেন তিনি।

‘ভুল সংশোধন’ করে জেমি বলেছেন, ‘প্রথমে দুইজন গোলরক্ষক ও ১৮ জন খেলোয়াড় রেখে ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করি। তখনও জানতাম না ৩ জন গোলরক্ষক নিতে হবে। আসলে এই নিয়মটা আজ বিকেলের আগে পর্যন্ত আমার কাছে পরিষ্কার ছিল না। যখন জানতে পারি তখন আরও একজন গোলরক্ষককে দলে নিই।’