হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সরকারি ডিগ্রী কলেজ মাঠে ফাইনালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন। উত্তেজনাকর ফাইনালের নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি।
নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় তাই টাইব্রেকারে। সেখানে পেনাল্টি ভাগ্যে খট্টামাধবপাড়া ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাকিমপুর পৌরসভা।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাকিমপুর পৌরসভা দলের শাওন হাসান। আর টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পৌরসভা দলের শাহিনুর রহমান।