ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও পৌরসভা দল ১-০ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে হারায়।
জেলা প্রশাসক মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান, পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রাহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা দল ও রানার্সআপ ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে পুরস্কার দেন অতিথিরা।
জাতীয় গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ে ২টি গ্রুপে ৬ দল অংশ নেয়। চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা পরে রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।