করপোরেট ফুটবল ফিয়েস্তার ফাইনালে বান্ডো-কমফিট

44789909_180102489578904_2292732685967163392_nবসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা্র পঞ্চম আসরে ফাইনালে উঠেছে বান্ডো ডিজাইন ও কমফিট কম্পোজিট নিট।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো টার্ফে বান্ডো ডিজাইন ৯-০ গোলে এমটিবিকে এবং কমফিট ৩-০ গোলে থেরাপ বিডিকে হারিয়ে ফাইনালে ওঠে।

শুক্রবার রাত সাড়ে ৭টায় ফাইনাল হবে। প্রথম সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন বান্ডো ডিজাইন বিশাল ব্যবধানে এমটিবিকে হারায়।

খেলার শুরুর মাত্র ৩০ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ইমরান। দলের পক্ষে সর্বোচ্চ পাঁচটি গোল করেন পিয়াশ। এনিয়ে করপোরেট ফুটবল ফিয়েস্তার পাঁচটি আসরেই ফাইনালে উঠল।

অন্যদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট নিট। দলের পক্ষে রাফিন, আব্দুল্লাহ ও ইনতিসার একটি করে গোল করেন।

এদিকে করপোরেট ওপেন ক্যাটাগরিতে আজ ফাইনালে মুখোমুখি হবে নিও জিপার ও উইনটেক্স ফ্যাশনস।

বসুন্ধরা কিংস করপোরেট ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক, ফিউশন স্পোর্টস, লায়লা গ্রুপ এবং পেট্রোম্যাক্স এলপিজি। টুর্নামেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে প্লান্টিক।