লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

ব্রাহিম দিয়াজের জোড়া গোলে জিতেছে ম্যানসিটিইংলিশ লিগ কাপের শেষ ষোলোতে একতরফা জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ইতিহাদ স্টেডিয়ামে ১৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রাহিম দিয়াজের প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে সের্হিয়ো রিকোকে পরাস্ত করে জালে জড়ায়।

বিরতির আগে দুইবার লিড নেওয়ার সুযোগ পায় সিটিজেনরা। কিন্তু কেভিন ডি ব্রুইনের ক্রসে ফিল ফডেনের চমৎকার হেড দূরের পোস্টের পাশ দিয়ে চলে যায়। ফুলহ্যাম রক্ষণ ভেদ করে ঢুকলেও গোলপোস্টের খুব কাছ থেকে নিখুঁত শট নিতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস।

ব্রাজিরিয়ান তারকার শট আবার পোস্টে লেগে ফিরে আসলে দিয়াজ করেন দ্বিতীয় গোল। ৬৫ মিনিটের ওই গোলে ম্যানসিটির জয় সুনিশ্চিত হয়। শেষ আটে ম্যানসিটির প্রতিপক্ষ লিস্টার সিটি কিংবা সাউদাম্পটন। স্থগিত হওয়ার ম্যাচটি হবে ২৭ নভেম্বর। ইএসপিএনএফসি