ইন্টারের বিপক্ষে মেসিকে পাওয়ার আশায় বার্সা কোচ

45182232_10157243356749305_1268357306261700608_oলিওনেল মেসিকে ছাড়া টানা তিনটি ম্যাচ জিতেছে বার্সেলোনা। তারপরও তার শূন্যতা অনুভব করছে তারা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফেরার অপেক্ষায় পুরো দল। কোচ এর্নেস্তো ভালভারদে জানালেন, মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মাঠে নামার সম্ভাবনা আছে মেসির।

লা লিগায় গত মাসের শেষ দিকে সেভিয়ার বিপক্ষে চোট পান মেসি। প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। তবে গত সপ্তাহে অনুশীলনে নেমে আরও আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেন অধিনায়ক। সবশেষ ভালভারদেও শোনালেন আশার কথা।

রায়ো ভায়েকানোর মাঠে লা লিগায় ৩-২ গোলে জয়ের পর বার্সা কোচ বলেছেন, ‘আমি মনে করি দলে মেসি থাকল আমরা সবাই আরও ভালো খেলব। আমরা দেখব, সে ইন্টার ম্যাচের আগে ট্রেনিংয়ে (রবিবার) কেমন করছে।’

‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। জিতলেই নিশ্চিত হয়ে যাবে নকআউটে খেলা।