রাফিনিয়ার মৌসুম শেষ!

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চোট পেয়েছেন রাফিনিয়া। ছবি: বার্সেলোনা ওয়েবসাইটসের্হি রবের্তো চোট পাওয়ায় তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাফিনিয়া। ম্যাচ শেষ হওয়ার পর তিনিও যোগ দিলেন চোটের মিছিলে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার, যেতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর, মৌসুম শেষ হয়ে গেছে বার্সেলোনা মিডফিল্ডারের।

রবিবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। লা লিগায় মাদ্রিদের ক্লাবটির ঘরের মাঠের গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি রবের্তোর। মিডফিল্ডারের ভূমিকায় খেলা এই স্প্যানিশ বাম পায়ের হ্যামিস্ট্রিং সমস্যায় ছাড়েন মাঠ। তার বদলি হিসেবেই নেমেছিলেন রাফিনিয়া। মাঠে নামার কিছুক্ষণ পরই হাঁটুর সমস্যা শুরু রাফিনিয়া। তবু ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির শেষ বাঁশি পর্যন্ত খেলে গেছেন।

কিন্তু তার আগে বড় ক্ষতি হয়ে গেছে রাফিনিয়ার। ম্যাচ শেষে স্ক্যান করার করার বার্সেলোনা জানিয়েছেন, ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, অবস্থা বেশি খারাপ হওয়ায় অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করার হলেও তার মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে, সে ব্যাপারে কোনও কিছু উল্লেখ করা হয়নি।

তবে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, ২০১৮-১৯ মৌসুম শেষ হয়ে গেছে রাফিনিয়ার। হাঁটুর অস্ত্রোপচার শেষে ফিট হয়ে ফিরতে অন্তত ছয় মাস লাগবে তার। কারণ এর আগে ২০১৫ সালে একই ধরনের সমস্যায় রাফিনিয়া মাঠের বাইরে ছিলেন ২০২ দিন।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে চারটি লিগ, দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি কোপা দেল রে ম্যাচ খেলেছেন তিনি। দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে থেকে নেমেছিলেন মাঠে। ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচ দুটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বার্সেলোনা। মার্কা