আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর উয়েফা অ্যাসিস্ট মিনি টুর্নামেন্ট প্রজেক্টের অধীনে একটি প্রতিযোগিতায় অংশ নেবে লাল-সবুজ দল। চার জাতির এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে সাইপ্রাস, মালদ্বীপ ও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে।
উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ সাইপ্রাস। ১২ ডিসেম্বর থাইল্যান্ড ও ১৪ ডিসেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে কিশোর ফুটবলাররা।