গত কয়েক বছরে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডে নেইমারের যাওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু সেসব মিথ্যা প্রমাণিত হয় তিনি রেকর্ড দামে পিএসজিতে ৫ বছরের জন্য চুক্তি করলে।
তবে ভবিষ্যতে সেই সম্ভাবনা আছে জানালেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘এটা বড় একটা প্রতিযোগিতা। বিশ্বের অন্যতম সেরা। আমরা কেউ জানি না আগামীকাল কী হবে, কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেক অসাধারণ খেলোয়াড়কে এক পর্যায়ে প্রিমিয়ার লিগে খেলা উচিত।’
নেইমারের ব্যাখ্যা, ‘আপনি যদি সেখানে খেলেন, আমি আশা করি খুব উপভোগ করবেন প্রিমিয়ার লিগ। কারণ আপনি সবসময় সেরা কিছুর দাবিদার।’ গোল ডটকম