ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো নেই হ্যাজার্ডের

এডেন হ্যাজার্ডরিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন এখনও পিছু ছাড়েনি এডেন হ্যাজার্ডের। কিন্তু তাড়াহুড়ো করে ভবিষ্যতের কোনও সিদ্ধান্ত নিতে চান না চেলসির তারকা খেলোয়াড়।

চেলসির সঙ্গে হ্যাজার্ডের চুক্তি শেষ হবে ২০২০ সালে। যদিও জন টেরি, দিদিয়ের দ্রগবা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পদক্ষেপ অনুসরণ করে ক্লাবের লিজেন্ড হওয়ার আশা তার।

স্ট্যামফোর্ড ব্রিজে কী আরও থেকে যাবেন, নাকি রিয়ালে যাওয়ার গুঞ্জন সত্যি হবে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে চলতি মৌসুম শেষে। হ্যাজার্ড বলেছেন, ‘আমি এখন কেবল মাঠেই মনোযোগ দিচ্ছি। মৌসুম শেষে দেখা যাক কী হয়।’

ওয়াটফোর্ডের বিপক্ষে বৃহস্পতিবার চেলসির জার্সিতে গোলের সেঞ্চুরি করেছেন হ্যাজার্ড। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের জোড়া গোলে ২-১ এ জিতেছে ব্লুরা। ২০২১ সালে লিঁল থেকে চেলসিতে যোগ দিয়ে করেছেন ১০১ গোল। আর লিগের এই মৌসুমে ১০টি গোলের পাশাপাশি করিয়েছেন ৯টি। গোল ডটকম