বুধবার বিকেল থেকেই দমকা হাওয়ার সঙ্গে হয়েছে বৃষ্টি। আবহাওয়ার এই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল-সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ শেষ হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা শুরু করা যায়নি। স্থগিত করা হয় আবাহনী-মোহামেডানের উত্তেজনাকর দ্বৈরথ।
একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচ কমিশনার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় আমরা ম্যাচটি আপাতত স্থগিত রেখেছি। মাঠে বল ভাসছিল। ঠিকমতো বল মাঠে গড়াচ্ছিল না।’