৩৮ ম্যাচ শেষে ৯৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের রাজত্ব ধরে রাখলো ম্যানসিটি। ২০১২, ২০১৪ ও ২০১৮ সালের পর চতুর্থবার প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছে তারা। দারুণ লড়াইয়ে শুরু থেকে শিরোপার দৌড়ে থাকা লিভারপুল মৌসুম শেষ করেছে ৯৭ পয়েন্ট নিয়ে।
মাঠে নামার আগে দুই দলের শিরোপার মাঝেও দূরত্ব ছিল মাত্র ১ পয়েন্টের। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের আভাস দিয়ে ইংল্যান্ডের দুই প্রান্তে নেমেছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। নিজ শহর থেকে প্রায় ৩০০ মাইল দূরে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের মাঠে নামতে হয়েছে সিটিজেনদের, আর ঘরের মাঠ অ্যানফিল্ডে উলভসকে স্বাগত জানায় লিভারপুল।
সমতা ফিরিয়ে ক্ষান্ত হয়নি ম্যানসিটি। ৩৭ মিনিটে রিয়াদ মাহরেজের শট রায়ান মাঠের বাইরে পাঠালে কর্নার পায় ম্যানসিটি। মাহরেজই নেন কর্নার, উঁচুতে উড়ে আসা বলটি সামনের দিকে এগিয়ে লক্ষ্যভেদী হেড করেন আইমেরিক লাপোর্তে। ফরাসি ডিফেন্ডারের ৩৮ মিনিটের গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।
ম্যাচের সময় এক ঘণ্টা পেরোতে আরও এগিয়ে যায় ম্যানসিটি। ৬৩ মিনিটে দাভিদ সিলভার বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের শটে তৃতীয় গোল করেন মাহরেজ। ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি কিকে চমৎকার গোল করেন ইকে গুন্ডোগান। ৭২ মিনিটের এই গোলের পর নিশ্চিন্তে বাকি সময় কাটিয়েছে ম্যানসিটি।
পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের জোড়া লক্ষ্যভেদে আর্সেনাল ৩-১ গোলে বার্নলির মাঠে জিতলেও পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ৭০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে তারা। এখনও তাদের সামনে সুযোগ আসে পরের চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার, এজন্য ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হতে হবে গানারদের। টানা চার ম্যাচ জয়ের মুখ দেখতে পায়নি ম্যানইউ, এই দুঃখ ভুলতে শেষ ম্যাচে জিততে চেয়েছিল তারা। কিন্তু হারের তেতো স্বাদ নিয়ে মৌসুম শেষ করলো উলা গুনার সুলশারের দল। ওল্ড ট্র্যাফোর্ডে তাদের ২-০ গোলে হারিয়েছে কার্ডিফ সিটি।
এবারের গোল্ডেন বুট ভাগাভাগি করেছেন তিন জন- ২২ গোল করে যৌথভাবে এই মৌসুমের শীর্ষ গোলদাতা লিভারপুলের সালাহ ও মানে এবং আর্সেনালের অবেমেয়াং। গোল ডটকম, ইএসপিএনএফসি