পুর্বাচল গ্রিন হোমস চ্যাম্পিয়নস লিগ শিরোপা পিটিজিডি হাইস্কুলের

চ্যাম্পিয়ন দল১৯৯৮ থেকে ২০০০ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচের বাংলাদেশের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্ররা আয়োজন করেছে ফুটবল চ্যাম্পিয়নস লিগের৷ ১৬টি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুর পিটিজিডি উচ্চবিদ্যালয়।

মতিঝিল মডেল হাইস্কুল, খিলগাঁও  মডেল হাইস্কুল, কেপিবি হাইস্কুল, গাজীপুর ক্যান্টনমেন্ট  বোর্ড হাইস্কুল,  বিএএফ শাহীন হাইস্কুল ও বাড্ডা হাইস্কুল ছাড়া আরও ১০টি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল টুর্নামেন্টটি।  শুধু ঢাকা নয়, বাইরের ৪টি দলও অংশ নেয়।

টুর্নামেন্টের খেলা শুক্রবার সারাদিন ধরে হয়েছে ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। মতিঝিল মডেল হাইস্কুল ও খিলগাঁও মডেল হাইস্কুলের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। বাড্ডা আলাতুন্নেসা হাইস্কুল ও শরীয়তপুরের পালং তুলাশার গুরুদাস সরকারি হাইস্কুলের (পিটিজিডি) মধ্যে ফাইনাল খেলা হয়। ১-০ গোলে ম্যাচটি জেতে তারা। টুর্নামেন্ট সেরা হয়েছেন পিটিজিডি'র কালাম।