তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র-তেই সন্তুষ্ট থাকতে হলো ঘানাকে। ২-১ গোলে এগিয়ে থাকার পর ক্লোসার গোলে কপাল পুড়ে ঘানার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মিরোস্লাভ ক্লোসার গোলে পিছিয়ে পড়া জার্মানি খেলায় সমতা আনে জার্মানরা। এরপর অনেক আক্রমন করলেও গোলের দেখা পায়নি জার্মানি। ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের ফোর্তালেজায় রাত একটায় মুখোমুখি হয়েছে এ দু’দল। প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মারিও গোটজে (১৯)। ৫৪ মিনিটে পাল্টা আক্রমণে ঘানার আন্ড্রে আইউ হেড থেকে গোল করে দলমে সমতায় ফেরান। কয়েক মিনিট পর দুর্দান্ত আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন ঘানার আসামোয় গায়ান (৩)। মিরোস্লাভ ক্লোসা এ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা ব্রাজিলের রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন। আজকের গোল নিয়ে ক্লোসার বিশ্বকাপে গোল সংখ্যা ১৫। রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ক্লোসা। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৪-০ গোলে পর্তুগালকে এবং যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরেছিল ঘানা।