জার্মানির ঘাম ঝরানো জয়

.১৯৮২ সালে বিশ্বকাপে প্রথম জার্মানির মুখোমুখি হয় আলজেরিয়া। সেবার ২-১ গোলে জার্মানির বিরুদ্ধে চমকপ্রদ জয় পায় আলজেরিয়া। আজ আলজেরিয়াকে একই ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেলো জার্মানি। খেলায় বেশ বেগ পেতে হয়েছে জার্মানদের। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। নির্ধারিত ৯০ মিনিটের শতাংশ সময়ই বলের দখল ছিল জার্মানির কাছে। আলজেরিয়ার গোলপোস্ট লক্ষ্য করে ২৬টি শট নিয়েছিলেন জার্মান ফুটবলাররা। কিন্তু বারবার আলজেরীয় গোলরক্ষক রাইস এতবোলহির দুর্ভেদ্য দেয়ালে ঠেকে যায় জার্মানি। অতিরিক্ত সময়ে এসে দেড় মিনিটের মধ্যে আলজেরিয়ার জালে বল পাঠান জার্মানির আন্দ্রে শুরলে। এরপর খেলা শেষ মিনিটে ওজিল আরেকটি গোলে করে জার্মানদের জয় নিশ্চিত করেন। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে একটি গোল করে আলজেরিয়া। ফলে জার্মানরা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ইউরোপের আরেক ফুটবল পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি।