ভুল করবে না ফ্রান্স

.নক অাউট পর্বে নাইজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটিতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না ফরাসী কোচ দিদিয়ের দেশম। ম্যাচের অাগে তিনি বলেছেন, 'নক অাউটে অামার একটাই চিন্তা। সেটা হলো নাইজেরিয়া। তাদের বিপক্ষে মাঠে নামতে অামার পুরো দল প্রস্তুত। ' গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে দিদিয়ের দেশমের দল। হন্ডুরাসকে ৩-০ ও সুইজরল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। যদিও শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ফ্রান্স। দ্বিতীয় পর্বে এ নিয়ে বেশ সতর্ক কোচ দিদিয়ের দেশম। তিনি বলেছেন, 'এটা দ্বিতীয় পর্বের খেলা। এমন নয় যে, কোনও ভুল করলে তা শোধরানো সম্ভব। সেভাবেই অামরা প্রস্তুতি নিচ্ছি। ' ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়।