কোস্টারিকাপ্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা শেষ আটে পা রাখলো কোস্টারিকা। আর টাইব্রেকারে হার মেনে বিদায় নিলো গ্রিস। খেলার ৩৭ মিনিটে গ্রিসের সালপিনগিদিসের শট রুখে দেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কোস্টারিকাকে চালকের আসনে বসান ব্রায়ান রুইজ। ১-০ গোলে এগিয়ে গিয়েছিল কোস্টারিকা। ৬৬ মিনিটের মাথায় অস্কার দুয়ার্তে লাল কার্ডের বদৌলতে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দল নিয়েই খেলেছে কোস্টারিকা। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ১-১ গোলে সমতা ফেরান গ্রিসের মিডফিল্ডার লাজারোস ক্রিস্তোদুপুলুস। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও উভয় দল গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়। ৫-৩ গোলের ব্যবধানে গ্রিসের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় কোস্টারিকা।