কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ানকআউট পর্বের দ্বিতীয় খেলায় কলম্বিয়া ২-০ গোলে সুয়ারেজ বিহীন উরুগুয়েকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে কলম্বিয়া। কলম্বিয়ার পক্ষে ম্যাচে ২ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে জেমস রদ্রিগেজ। তার গোল সংখ্যা ৫। খেলার ২৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে কলম্বিয়াকে এগিয়ে দেন জেমস রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দ্বিতীয় গোল করেন রদ্রিগেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলে বিশ্বমঞ্চ থেকে উরুগুয়েকে বিদায় করে দিয়ে ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে কলম্বিয়া। বাংলাদেশ সময় রবিবার রাত ২টায় দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা কলম্বিয়া মাঠে নামে। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।