বেকেনবাওয়ারজার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এমনটাই জানিয়েছে বিবিসি। ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ নির্বাচনে দুর্নীতির তদন্তে ফিফাকে সহায়তা না করায় তাকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানি কিংবদন্তি। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও বিশ্বকাপের খেলা দেখতে ব্রাজিল যাচ্ছেন না তিনি। উল্লেখ্য, বেকেনবাওয়ারই জার্মানির একমাত্র কিংবদন্তি ফুটবলার যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে দেশকে দুইবার বিশ্বকাপ জিতিয়েছেন।