চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ডি স্টেফানো

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ডি স্টেফানোচলে গেলেন কিংবদন্তি রিয়াল মাদ্রিদ তারকা আলফ্রেডো ডি স্টেফানো। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। সোমবার ৮৮ বছর বয়সে মারা যান তিনি। গত পরশু নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে খাচ্ছিলেন। এমন সময় বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচবারের ইউরোপিয়ান কাপজয়ী সাবেক এই স্ট্রাইকার। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রসঙ্গত, ডি স্টেফানো রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। যেখানে ৩৯২ ম্যাচে তার গোল রয়েছে ৩০৫টি।