বিবিসি জানিয়েছে, কনকাকাফ সভাপতি আলফ্রেডো হাওয়াইট এবং কনমেবল সভাপতি হুয়ান অ্যাঞ্জেল গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে।
জুরিখের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। যেখান থেকে গত মে মাসে একই অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল।
এ প্রসঙ্গে ফিফা বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিচার বিভাগ থেকে এই পদক্ষেপ সম্পর্কে ফিফা অবগত আছে। সুইস আইন অনুযায়ী আমরা এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা করব।’
জুরিখে ফিফার পুনর্গঠনে ভোটাভুটির জন্যই নির্বাহী কমিটি দুইদিনের সভায় বসেছে।
উল্লেখ্য, গত মে থেকে দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ফিফার গভর্নিং বডি। তখন সুইস পুলিশ জুরিখের একটি হোটেল থেকে সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ঘুষ ও নানা কেলেঙ্কারির অভিযোগ আনা হয়। এর দুই দিন পর ২৯ মে ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো জেতেন ব্ল্যাটার। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২ জুন পদত্যাগের ঘোষণা দেন। বর্তমানে দুর্নীতির অভিযোগে ৯০ দিনের জন্য বরখাস্ত আছেন তিনি।
/এফআইআর/এসএস/