নেভিল বলেন, ভ্যালেন্সিয়ার সাথে কাজ করতে পারার দারুণ এই সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এটা ঐতিহ্যবাহী ক্লাবটির ইমেজের ব্যাপার। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন এই ক্লাবের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি এখনও মনে আছে।
এদিকে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বছরের ৩০ জুন পর্যন্ত ইংলিশ কোচ গ্যারি নেভিলের সাথে ভ্যালেন্সিয়ার সমঝোতা হয়েছে। ফরাসি দল লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচকে সামনে রেখে নেভিল রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করবেন।
নেভিলের ভাই ফিল মৌসুমের শুরু থেকেই ভ্যালেন্সিয়ার সাথে জড়িত আছেন। প্রধান কোচ নুনো এসপিরিতো সান্তোর সহকারী হিসেবে তিনি কাজ করছিলেন। তবে বাজে ফলাফলের কারণে গত সান্তো নিজেই পদত্যাগ করেন।
/এমআর/