বার্সার ফেয়ার প্লে পুরস্কার পেলেন মাসচেরানো

MASCHERANO.v1449148822বার্সেলোনার ২০১৫ সালের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতলেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো। জাভি হার্নান্দেজ, জেরার্ড পিকে, লিওনেল মেসি ও ইভান র‌্যাকিটিককে হারিয়ে তিনি এই অ্যাওয়ার্ড জিতেন।
ক্যাম্প ন্যুতে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার মাসচেরানোর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বার্সেলোনার প্রেসিডেন্ট মারিও বার্তেমেউ ও বার্সেলোনা প্লেয়ার্স গ্রুপের সভাপতি র‌্যামোন আলফোনসেদা উপস্থিত ছিলেন।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিততে পেরে বেশ উচ্ছ্বসিত মাসচেরানো। তিনি বলেন, এই অ্যাওয়ার্ডটি জিততে পারা বেশ গর্বের। আশা করছি আমার সামনের বছরগুলো আমি বার্সেলোনায় কাটবে।

/এমআর/