বার্সেলোনার কাছে হারের আগের ম্যাচে সেভিয়ার কাছেও হেরেছিল রিয়াল। লিগে টানা এই দুই হারে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে দলটি। সব প্রতিযোগিতা মিলে গত তিন ম্যাচ জিতলেও চেনা রূপে ফিরতে পারেনি রিয়াল। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোয়’ বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের রোষানলে পড়েন বেনিতেজ। সবকিছু থেকে বেরিয়ে আসতে রিয়ালের সামনে একটাই পথ খোলা; ভালো খেলে জয় তুলে নেওয়া।
সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে রিয়াল। সবকটিতেই জিতেছে তারা, সর্বশেষ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে গেটাফের বিপক্ষে ৭-৩ গোলে জিতেছিল রিয়াল।
বার্সার চেয়ে ৫ পয়েন্ট পেছনে পড়ায় গেটাফের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে। লস ব্লাঙ্কোস কোচ রাফা বেনিতেজের কণ্ঠে যেন তারই প্রতিফলন, 'আমি জিততে চাই। ড্র দেখার জন্য দায়িত্ব নেইনি। এটা বিশ্বাস করতে হবে, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার আমাদের ক্ষমতা রয়েছে।'
/এমআর/