মনশেনগ্লাডবাখের মাঠে প্রথমার্ধের আধিপত্য বিস্তার করে বায়ার্ন। তবে স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে দেখা গেল উল্টো চিত্র। ৫৪তম মিনিটে অস্কার ভেন্তের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৬তম মিনিটে জার্মান মিডফিল্ডার লার্স স্টিন্ডল দ্বিতীয় ও ৬৮তম মিনিটে ফাবিয়ান জনসন তৃতীয় গোলটি করলে ৩-০ গোলে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। ৮১ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান কমান রিবেরি।
এ হারে পয়েন্ট টেবিলে তেমন নড়চড় হয়নি। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
/এমআর/