সুপার মখ ফুটবল কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দলের ড্র

U-13 NTমালয়েশিয়ার কুয়লালামপুরে অনুষ্ঠিত সুপার মখ ফুটবল কাপের অনূর্ধ্ব-১৩ বিভাগে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে অনূর্ধ্ব-১২ বিভাগে দক্ষিণ কোরিয়ার সিউল সিনডাপ এফসির কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশের কিশোররা।
অ-১৩ বিভাগে খেলার সাত মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতা আনে থাইল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশের কিশোররা ভড়কে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই করে। খেলার শেষ মিনিটে সমতাসূচক গোলটি করেন জিহান।
অ-১২ বিভাগে ভাল খেলতে পারেনি বাংলাদেশের কিশোররা, দুই অর্ধে দুটি গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে তপু বাংলাদেশের পক্ষে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। গ্রুপ পর্যায়ে অনূর্ধ্ব-১২ দল তিনটি ও অনূর্ধ্ব-১৩ ধল চারটি ম্যাচ খেলবে।

/আরএম/এমআর/