কুড়িগ্রামে ছোটদের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ শুরু

কুড়িগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরুকুড়িগ্রামে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু।

প্রথম দিনে উলিপুর উপজেলার খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে নাগেশ্বরী উপজেলার পশ্চিম পয়রাডাঙ্গা হলদিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের মধ্যে খেলা হয়। পরে উলিুপর ধরনীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাগেশ্বরী মধ্যকুটি পয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের ম্যাচ হয়।

খেলায় ৯ উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী ১৪ জানুয়ারি হবে ফাইনাল।