মেয়েদের ফুটবলে হ্যাটট্রিকের হিড়িক

উত্তরবঙ্গের গোলের আনন্দমেয়েদের ফুটবল লিগে হিড়িক পড়েছে হ্যাটট্রিকের। সোমবার সুলতানার চার গোলের সুবাদে অভিষেক ম্যাচেই এফসি উত্তরবঙ্গ ৭-০ গোলে ধসিয়ে দিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। এছাড়া নাসরিন স্পোর্টস একাডেমি ২-০ গোলে জিতেছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে উত্তরবঙ্গ ৪-০ গোলে এগিয়ে ছিল। সুলতানা ২, ৩৩, ৫৪ ও ৬৫ মিনিটে চার গোল করেন। ২১ ও ২৮ মিনিটে জোড়া গোল করেছেন রেখা। ৬৪ মিনিটে বাকি গোলটি মালেনির। কুমিল্লা টানা দ্বিতীয় হার দেখলো।

একইদিনে অন্য ম্যাচে নাসরিন স্পোর্টস টানা দ্বিতীয় জয় পেয়েছে। আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে কোনও গোল দিতে পারেনি তারা। ৬৫ মিনিটে উন্নতি খাতুন গোলের পথ খোলেন। ৭৬ মিনিটে রাজিয়া খাতুন দ্বিতীয় গোল করেন।