চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলবে যারা

2F386C9000000578-0-image-a-66_1449702614280শেষ হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের গ্রুপ পর্ব। ৮টি গ্রুপের ৩২টি দলের মধ্য থেকে ষোলটি দল ইতিমধ্যে নক আউট পর্ব নিশ্চিত করেছে।
২০১৫-১৬ মৌসুমে শেষ ষোলো নিশ্চিত করা সর্বোচ্চ তিনটি করে দল সুযোগ পেয়েছে স্পেন ও ইংল্যান্ড থেকে। দুটি করে দল রয়েছে জার্মান ও ইতালি থেকে। এছাড়া একটি করে ক্লাব দ্বিতীয় পর্বে এসেছে ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগাল, ইউক্রেন, রাশিয়া ও বেলজিয়াম থেকে। বেলজিয়ামের প্রথম কোনও ক্লাব হিসেবে উয়েফা আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে জেন্ট।
আগামী সোমবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই নিশ্চিত হবে কোন দল কার বিপক্ষে লড়ছে। শেষ ষোলোতে স্বাভাবিক ভাবে ড্রয়ের মাধ্যমে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে রানার আপ দলগুলোর বিপক্ষে।
দেখে নেওয়া যাক গ্রুপ পর্ব শেষে কার কি অবস্থান:

গ্রুপ এ: রিয়াল মাদ্রিদ ( গ্রুপ চ্যাম্পিয়ন), প্যারিস সেন্ট-জার্মেই (রানার আপ)।

গ্রুপ বি: উলফসবার্গ (গ্রুপ চ্যাম্পিয়ন), পিএসভি (রানার আপ)।

গ্রুপ সি: অ্যাটলেটিকো মাদ্রিদ (গ্রুপ চ্যাম্পিয়ন), বেনফিকা (রানার আপ)।

গ্রুপ ডিম্যানচেস্টার সিটি (গ্রুপ চ্যাম্পিয়ন), জুভেন্টাস (রানার আপ)।

গ্রুপ ই: বার্সেলোনা (গ্রুপ চ্যাম্পিয়ন), রোমা (রানার আপ)।

গ্রুপ এফ: বায়ার্ন মিউনিখ (গ্রুপ চ্যাম্পিয়ন), আর্সেনাল (রানার আপ)।

গ্রুপ জিচেলসি (গ্রুপ চ্যাম্পিয়ন), ডায়নামো কিয়েভ (রানার আপ)।

গ্রুপ এইচজেনিথ (গ্রুপ চ্যাম্পিয়ন), জেন্ট (রানার আপ)।

/এমআর/