ম্যাচশেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বার্কোস নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইংরেজি তেমন বোঝেন না। দোভাষীর ভূমিকায় ছিলেন দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।
শুরুতেই বার্কোস বলেছেন, ‘এই ম্যাচে হ্যাটট্রিক করলেও বেশি ভালো লাগছে দল জেতায়। এটাই আমার কাছে বড় কথা। প্রতিটি টুর্নামেন্টে ভালো খেলতে হবে। জেতার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পেরেছি। এতেই ভালো লাগছে।’
অভিষেক ম্যাচে কোস্টারিকার কলিনদ্রেসের সঙ্গে তার বোঝাপড়াটা ছিল দেখার মতো। বার্কোস নিজেও বিষয়টা টেনে আনলেন, ‘আমাদের দিকে সবাই তাকিয়ে ছিল যে মাঠে কী হয়।কলিনদ্রেসের সঙ্গে বোঝাপড়াটা ভালোই হয়েছে। আসলেই তার সঙ্গে খেলার জন্য রোমাঞ্চিত ছিলাম। এই ম্যাচে আমাদের ভালো ফিনিসিং হয়েছে। শুধু আমরা দুজনই নই, সবাই ভালো খেলেছে।’
ভালো অনুভূতির সঙ্গে একটা খারাপ অনুভূতিও আছেবঙ্গবন্ধু আর্জেন্টাইন স্ট্রাইকারের, সেটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে, ‘এই মাঠে প্রথম খেললাম। আমি মনে করি মাঠ আরও ভালো হওয়া উচিত। তবে আমি কোনও অভিযোগ করছি না।’