শনিবার এএফসির ওয়েবসাইট বাছাইকৃত পাঁচ ফুটবলারের নাম প্রকাশ করেছে। তাতে ঠাঁই পেয়েছেন বসুন্ধরার দুই ফুটবলার আনিসুর রহমান জিকো ও হার্নান বার্কোস। ১১ মার্চ মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে বসুন্ধরার ৫-১ গোলে জেতা ম্যাচে গোলকিপার জিকো তিনটি পেনাল্টি রুখেছেন। আর বার্কোস করেছেন চার গোল।
অন্য তিনজন হলেন ফিলিপাইনের বেনভিনিদো মারানন। যিনি স্বদেশি ক্লাব সেরেস নেগ্রোসে খেলে থাকেন। আছেন তাজিকিস্তানের এফসি ইস্তিকলের মানুচেখের দালিয়ভ। এছাড়া তালিকায় জায়গা পেয়েছেন ইয়াঙ্গুন ইউনাইটেডের মং মং লুইন।
এর আগে এএফসির সপ্তাহ সেরা গোলদাতার তালিকায় আবাহনীর মামুনুল ইসলাম ও সোহেল রানার জায়গা হয়েছিল।