বার্কোস কেন লিগে সহজেই গোল পাবেন না সেই যুক্তি মারুফুলের আছে, ‘আমার মনে হয় না এএফসি কাপে বার্কোসকে নিয়ে প্রতিপক্ষ দল কাজ করেছে। লিগে যখন বার্কোস খেলবে তখন সে এত সুযোগ পাবে কি না, এটা নিয়ে সংশয় আছে। তখন তো সে মার্কিংয়ে থাকবে। বার্কোসের জন্য খেলাটা কঠিনই হবে।’
৩৫ বছর বয়সী মেসির সাবেক সতীর্থ যে ঠান্ডা মাথার ফিনিশার তা প্রথম ম্যাচেই পরিষ্কার করে দিয়েছেন। যদিও মারুফুল মনে করছেন, ‘সে ন্যাচারাল ফিনিশার। তারপরও তাকে তো সুযোগ পেতে হবে। সেই সুযোগ বেশিরভাগ দলই তাকে দেবে না। তাকে নিয়ে সবাই হোমওয়ার্ক করবে। তখন এক ম্যাচে চার গোল পাওয়া তার জন্য কঠিনই হবে।’
এএফসি কাপের পরবর্তী ম্যাচটি বার্কোসের জন্যও বড় পরীক্ষা হবে বলে ধারণা মারুফুলের, ‘বার্কোস কী করতে পারে তা পরের এএফসি কাপের ম্যাচে পরিষ্কার হবে। এছাড়া আমরা তো বার্কোসকে ছাড়াই এই টিসি স্পোর্টসকে চার গোলে হারিয়েছিলোম গত বছরের শেখ কামাল ক্লাব কাপে। এবার বসুন্ধরা একটি গোল বেশি দিয়েছে।’