করোনাভাইরাসে বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রায় সব খেলা বন্ধ। স্থগিত কিংবা বাতিল হয়ে গেছে ২০২০ সালের বেশিরভাগ প্রতিযোগিতা। ফুটবলেও মারাত্মক প্রভাব ফেলেছে চীনের উহান থেকে ছড়ানো করোনার তাণ্ডব। ইউরোপের অন্য সব দেশের মতো স্থগিত হয়ে গেছে স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগা। খেলা না থাকায় ঘরেই সময় কাটছে মেসির। তবে বাইরের সব পরিস্থিতির খবর রাখছেন তিনি।
গত ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছিল ‘বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ’। করোনার মধ্যে শেষ হওয়া এবারের উপলক্ষটি স্বাস্থ্যকর্মীদের কেটেছে ভীষণ কঠিনভাবে। স্বাস্থ্যকর্মীদের প্রতি মেসির চিন্তা শুরু থেকেই। তারই ধারাবাহিকতায় আরেকবার তিনি স্মরণ করেছেন বিশ্বের সব স্বাস্থ্যকর্মীদের।
পোস্টের পরের অংশে মেসি লিখেছেন, ‘এত কিছুর মধ্যে গর্ভবতী মহিলাদের যত্ন নেওয়া এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষিত রাখার প্রতি তাদের মহৎ প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে।’