আগামী ১৬ এপ্রিল ছিল বাফুফেতে নাম পাঠানোর শেষ সময়। এখন তা বাড়িয়ে ৩০ এপ্রিল পরযন্ত করা হয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সময় বাড়ানোর বিষয়ে বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন সম্ভব নয়। সরকার ছুটি বাড়িয়েছে। আমরাও সেভাবে চলছি। তাই কংগ্রেসে নাম পাঠানোর সময় আরও বাড়ানো হয়েছে।’
এই নির্বাচনে ১৪০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।