করোনাভাইরাসের মাঝে ছুটি পেতেই ডেনমার্কে ফিরে গেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। তবে মন পড়ে আছে তার বাংলাদেশে। অসহায় মানুষদের জন্য মন কাঁদছে তার। ডেনমার্কে থাকলেও নিজের দায়বদ্ধতার জায়গা থেকে ঠিকই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মিডফিল্ডার।
জামালের নির্দেশনা অনুযায়ী তার চাচাতো ভাই জুনায়েদ ভুঁইয়া এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। আপাতত ৩০০ অসহায় পরিবারকে চাল, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। ঈদের আগে আরও প্রায় ১০০ পরিবারকে দেওয়া হবে এক হাজার করে টাকা।
জুনায়েদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জামাল আগে থেকেই করোনাকালে অসহায় লোকজনের পাশে এসে দাঁড়াতে চেয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এই মাসের শুরু থেকে ত্রাণ দেওয়া শুরু করেছি। ভাগে ভাগে দিচ্ছি। এখনও তা চলছে। সবমিলিয়ে আমরা ৪০০ পরিবারকে সাহায্য করছি।’