জনতা ব্যাংকের কার্যালয়ে পাঁচ নারী ফুটবলারের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দিয়েছেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার জয়নাল আবেদীন। এ সময় ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনও।
আর্থিক পুরস্কার পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন- সাগরিকা, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার ও পারভীন সুলতানা।
চ্যাম্পিয়ন হওয়া ওই দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নানান কারণে পাঁচ খেলোয়াড় সেই সময় আর্থিক পুরস্কার পায়নি। এবার ব্যাংক কর্তৃপক্ষ তাদের ডেকে আর্থিক পুরস্কার তুলে দিয়েছে। আমি মনে করি, এতে করে খেলোয়াড়রা আরও ভালো খেলার জন্য উদ্দীপ্ত হবে।’
বাফুফে ও জনতা ব্যাংককে ধন্যবাদ দিয়ে ডিফেন্ডার রুনা আক্তার বলেছেন, ‘ধন্যবাদ জানাই ব্যাংক ও বাফুফেকে। আমরা দুই বোনই পুরস্কার পেয়েছি। করোনাকালে এই অর্থ কাজে লাগবে। এজন্য সবাইকে ধন্যবাদ।’