খেলার ১২ মিনিটে এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের চমৎকার ক্রস থেকে গোল করেন স্টার্লিং। ১৭ মিনিটে দাভিদ সিলভার কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়াইয়া তোরে।
২২তম মিনিটে ডি ব্রুইনের ফ্রি কিক থেকে বল পাওয়া বোনির হেড জালে জড়ালে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। খেলার ৫৪তম মিনিটে ব্যবধান ৪-০ করেন ডি ব্রুইন। সান্ডারল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন বোরিনির।
এই জয়ে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে সিটি।
/এমআর/