জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে আতাউর রহমান ও আব্দুল ওয়াদুদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান বলেছেন, ‘জেলায় জেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।’ অন্যদিকে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে সদস্য আবদুল ওয়াদুদ জানিয়েছেন, ফুটবলকে তৃণমূল পর্যায়ে পুনরুজ্জীবিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একরামুল করিম বাফুফের নতুন কমিটিকে উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন এবং জেলায় এ ধরনের আয়োজনে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানসহ ক্রীড়ামোদি অনেকেই ছিলেন।