কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমি প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল। তাদের ১০ গোলের ৪টি করেছেন স্বপ্না। এছাড়া সোহাগী ও নওসান ২টি করে গোল করেন। অন্য দুই গোলদাতা রিতু ও আকলিমা। কুমিল্লার আশা মনি একটি গোল শোধ করেন।
আরেক ম্যাচে স্পার্টান প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। রুমি, সুবর্ণা, তানিয়া, কুরসিয়া, আর্শিতা ও আনিকা একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন।
৭ দলের লিগে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শীর্ষে। এরপরই অবস্থান নাসরিন একাডেমির। সমান ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।
এছাড়া জামালপুর ও উত্তর বঙ্গের সমান ১০ পয়েন্ট। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে মধ্যবর্তী দলবদল। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। দলবদল শেষে ফিরতি লিগ শুরু হবে ২০ নভেম্বর থেকে।