ফিনল্যান্ড থেকে এসে বসুন্ধরা কিংসে খেলছেন কাজী তারিক। এছাড়া এবার প্রথমবার ডাক পেয়েছিলেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে। কিন্তু চোটের কারণে বেশি দিন অনুশীলন করতে পারেননি। ক্যাম্প ছাড়তে হয়েছিল তাকে।
এখন বসুন্ধরা কিংসে সেরে ওঠার কাজ করছেন। পাশাপাশি রাজধানীতে অসহায়দের মাঝে কম্বলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এই তরুণ ডিফেন্ডার।
এই প্রসঙ্গে কাজী তারিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি মনে করি, ঠান্ডার এই সময়ে তাদের উষ্ণতার প্রয়োজন। আপাতত ৫০ জনকে দেওয়া হয়েছে এই সাহায্য। আমি নিজের দায়বদ্ধতা থেকেই সহায়তা করেছি। যদি এতে করে কিছু মানুষের উপকার হয়। ভবিষ্যতে আরও সহায়তা করার দরকার হলে করবো।’