সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন বায়ার্ন মিউনিখের ৩২ বছর বয়সী স্ট্রাইকার লেভানদোভস্কি। ওই মৌসুমে তার দল বায়ার্ন মিউনিখ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগা ও জার্মান কাপ।
এদিকে বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়া ক্লপ গত মৌসুমে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ।