যে কারণে নতুন নামে পরিচিতি পাচ্ছে বিশ্বকাপের ভেন্যু 

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৬, ০৮:০০আপডেট : ০৫ জুন ২০২৬, ০৮:০০

ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বাণিজ্যিক কর্মকাণ্ডও। টুর্নামেন্ট ঘিরে ফিফার স্পনসরদের একচ্ছত্র অধিকার নিশ্চিত করতে আয়োজক শহরগুলোর স্টেডিয়ামগুলোতে চলছে ব্যাপক পরিবর্তন। বিশ্বকাপ শুরুর আগেই অনেক ভেন্যু থেকে সরিয়ে ফেলা হচ্ছে পরিচিত করপোরেট স্পনসরদের নাম-লোগো। বদলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামের পরিচয়।

যেমন আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে টেক্সাসের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে চলছে নাম পরিবর্তনের কাজ। এনএফএলের ডালাস কাউবয়েজের এই হোম ভেন্যুর বাইরের অংশে থাকা এটিঅ্যান্ডটি নামটি ঢেকে দেওয়ার কাজ মঙ্গলবারও চলছিল। গত সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে।

নাম পরিবর্তনের কারণ, এটিঅ্যান্ডটি এবং বিশ্বকাপের অন্যান্য স্টেডিয়ামের নামে থাকা স্পনসররা ফিফার অফিসিয়াল স্পনসর নয়। তাই ১৯ জুলাই পর্যন্ত টুর্নামেন্টজুড়ে ফিফার স্পনসররাই এখন একচেটিয়া বাণিজ্যিক অধিকার ভোগ করবে। ঠিক এই কারণে ১৬টি আয়োজক স্টেডিয়ামের বেশিরভাগের নামই সাময়িকভাবে পরিবর্তন করা হচ্ছে। বদলে রাখা হচ্ছে স্থানীয় শহরের নামে। যেমন এটিঅ্যান্ডটি স্টেডিয়াম বিশ্বকালীন সময়ে পরিচিত হবে ‘ডালাস স্টেডিয়াম’ নামে।

একই চিত্র দেখা গেছে সিয়াটলেও। লুমেন ফিল্ডে থাকা লুমেন নামটি ঢেকে দিতে টানানো হয়েছে কালো ব্যানার। এনএফএলের সিয়াটল সিহকসের এই স্টেডিয়াম এখন পরিচিত হচ্ছে ‘সিয়াটল স্টেডিয়াম’ নামে। এমনকি লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম, মেক্সিকোর ঐতিহাসিক বানোর্তে স্টেডিয়ামের নামও সাময়িকভাবে বদলে রাখা হয়েছে ‘মেক্সিকো সিটি স্টেডিয়াম’।

অবশ্য সব ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত আটলান্টা ফ্যালকনসের স্টেডিয়ামের ছাদের ওপর থাকা বিশাল মার্সিডিজ-বেঞ্জ লোগোটি অপসারণের অনুমতি দেয়নি ফিফা। তাদের মতে, এটি সরানোর চেষ্টা করলে স্টেডিয়ামের চলমান ছাদের কাঠামোগত ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে স্টেডিয়ামের বাইরের দেয়ালে থাকা বড় গোলাকার মার্সিডিজ-বেঞ্জ লোগোগুলো গত এপ্রিলেই ঢেকে দেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালে ভেন্যুটি ‘আটলান্টা স্টেডিয়াম’ নামেই পরিচিত হবে।

আর ব্যতিক্রম হিসেবে থাকছে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে অবস্থিত বিসি প্লেস- যা সরকারি মালিকানাধীন। তাই এর নাম রাখা হয়েছে বিসি প্লেস ভ্যাঙ্কুভার। 

বিশ্বকাপের জন্য অন্যান্য স্টেডিয়ামের নতুন নামগুলোর মধ্যে রয়েছে: নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম, যেটিকে বলা হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম এবং ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত লেভাইস স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সান ফ্রান্সিসকো বে অ্যারিয়া স্টেডিয়াম। 

 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত
বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত
ঝড়-বৃষ্টি হতে পারে ৮ অঞ্চলে
ঝড়-বৃষ্টি হতে পারে ৮ অঞ্চলে
যেভাবে বিলুপ্তির পথে ‘বাংলা শকুন’ 
যেভাবে বিলুপ্তির পথে ‘বাংলা শকুন’ 
রাতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচ, দেখবেন কোথায়?
রাতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচ, দেখবেন কোথায়?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়