ম্যাচটিতে ৪-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলো বার্সেলোনা। এছাড়া একই দিনে দারুণ একটি রেকর্ড গড়ে বছর শেষ করেছে বার্সেলোনা। পাঁচ পাঁচটি শিরোপা জয়ের বছরের এই শেষ ম্যাচে স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও গড়েছে লুইস এনরিকের এই দল।
বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচ নিয়ে এ বছর বার্সেলোনার মোট গোল সংখ্যা হলো ১৮০টি।
রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে ১৭৮টি গোল করে ওই রেকর্ড গড়েছিল।
১৭৬ গোল নিয়ে বুধবার রাতে বেটিসের বিপক্ষে বার্সেলোনার ইতিহাস গড়তে প্রয়োজন ছিল ৩ গোলের। সেই ম্যাচে ৩০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে একটি গোল এমনিতেই পেয়ে যায় বার্সা।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর এই গোলে রিয়ালকে স্পর্শ করে করে দলটি। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেজের নৈপুণ্যে পাওয়া গোলে নতুন করে রেকর্ডটি গড়ে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
পরে সুয়ারেজের আরেকটি গোলে বড় জয়ের সঙ্গে রেকর্ডটাও আরেক ধাপ এগিয়ে নেয় বার্সেলোনা।
/এফআইআর/