বুধবারের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরেকটি করেছেন লুকাস ভেসকেস।
এমন ম্যাচে জয়ের পরও দুয়োধ্বনি দিতে ছাড়েনি রিয়াল ভক্তরা। তবে বেনিতেজের ওপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ পরিচালক এমিলিও বুতরাগুয়েনো। রিয়াল পরিচালক বেনিতেজের ওপর আস্থা রেখেই দাবি করেছেন আগামী বছর তার অধীনেই রিয়াল শিবিরে আসবে শিরোপা।
তিনি বলেছেন, ‘আমার বেনিতেজের ওপর আস্থা আছে। গত বছর দুর্দান্ত ভাবে কাটিয়েছি। যেখানে ছিল চারটি শিরোপা। যদিও এ বছর তেমন ভালো যায়নি। কিন্তু আশা করছি সামনের বছর আরও ভালো যাবে।’
/এফআইআর/