গত বছরের নভেম্বরে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের পর আপত্তিকার পোস্টটি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। ম্যানইউয়ের ৩-২ গোলে জেতার ম্যাচে যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেছিলেন কাভানি। ম্যাচে ছিল তার জোড়া গোল। ইনস্টাগ্রামে আপত্তিকর পোস্ট দেওয়ার খানিক সময় পরই মুছে ফেলেছিলেন তিনি। পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন। তবে বাঁচতে পারেননি ইংলিশ ফুটবল (এফএ) কর্তৃপক্ষের, শাস্তি শুনতেই হয়েছে তাকে।
এফএ এক বিবৃতিতে তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। শুধু শাস্তি ও জরিমানাতেই রক্ষা হচ্ছে না সাবেক প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারের, অংশ নিতে হবে এফএ’র শিক্ষামূলক কার্যক্রমে। শাস্তি মেনে নেওয়ার কোনও আপিল করছেন না কাভানি।
অর্থাৎ, সামনের তিন ম্যাচ তাকে পাচ্ছে না ম্যানইউ। আজ (শুক্রবার) প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার পর ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মিস করবেন ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ওয়ার্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দুটিও।