হেরে ম্যানইউর পথটা সহজ করে দিলো লিভারপুল!

দিন যত গড়াচ্ছে লিভারপুলের শিরোপা অক্ষুণ্ন রাখার পথটা তত কঠিন হয়ে যাচ্ছে। সর্বশেষ সোমবার বড় ধাক্কা খেয়েছে ক্লপের শিষ্যরা। সাউদাম্পটনে খেলতে গিয়ে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

তাদের হারের ফলে শীর্ষে ওঠার দুয়ারটা বরং উন্মুক্ত হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলা ম্যানইউরও সমান ৩৩ পয়েন্ট। ১২ জানুয়ারি বার্নলিকে হারালেই শীর্ষে বসতে পারবে তারা।

লিভারপুলের জন্য ম্যাচটা শুরুতেই অস্বস্তিকর বানিয়ে দেয় সাউদাম্পটন। ২ মিনিটে চমৎকার এক লবে স্কোর ১-০ করেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ড্যানি ইংস।  তার পর কিছু সুযোগ তৈরি করেও জাল কাঁপাতে পারেনি লিভারপুল।

৩৪ মিনিটে বক্সের সামনে বল পেয়েও সেটি উড়িয়ে মেরেছেন মানে। দ্বিতীয়ার্ধে সালাহও সুযোগ পেয়েছিলেন। কিন্তু বল উড়িয়ে মেরেছিলেন ক্রসবারের ওপর দিয়ে।   

এই জয়ের পর ছয়ে উঠে গেছে সাউদাম্পটন। ১৭ ম্যাচে যাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। টটেনহাম ও ম্যানচেস্টার সিটিরও সমান একই পয়েন্ট।