এর আগেও ৮বার পিওতর চেকের মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি। প্রতিবারই তাকে রুখে দিয়েছেন চেক।
তবে পিওতর চেক তখন চেলসির গোলরক্ষক ছিলেন। এবার দল বদলে এসেছেন আর্সেনালে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বার্সার বিপক্ষে ম্যাচ রয়েছে আর্সেনালের। সেখানে ফের মুখোমুখি হবে পিওতর চেক ও লিওনেল মেসি।
ক্লাব বদলালেও বদলে যায়নি চেকের আত্মবিশ্বাস। জানালেন পুরানো রেকর্ড অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর চেক। জানিয়ে দিলেন, এবারও মেসিকে গোলবঞ্চিত রাখবেন তিনি।
চার বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের বিপক্ষে অপ্রতিরোধ্য চেক বলেন, আমি বলতে পারব, তার বিপক্ষে আমি আট ম্যাচ খেলেছি। কিন্তু একবারও সে (মেসি) আমাকে অতিক্রম করতে পারেনি। এটা অবশ্যই আমার বড় পাওয়া।
সম্প্রতি ইংলিশ লিগে ১৭০ ম্যাচে ক্লিন চিট পাওয়ার রেকর্ড গড়েছেন চেক। কিভাবে সম্ভব হলো এমন রেকর্ড? গোপন কথা জানালেন চেক। তিনটি ভিন্ন ভিন্ন ভাষা দক্ষতা কাজটা সহজ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুলব্যাকদের (হেক্টর ও নাচো) সঙ্গে স্প্যানিশে কথা বলি। কসিয়েনলির সঙ্গে ফ্রেঞ্চে কথা বলি। পারের সাথে ইংরেজিতে কথা বলি। অনেক সময় বিদেশি খেলোয়াড়রা বোঝে না আপনি কি বললেন। তাই তাদের ভাষায় কথা বললে কাজটা সহজ হয়।
/এমআর/