ওয়েস্টহামের কাছে হেরে গেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেল লিভারপুল। এতে পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেল অলরেডরা। লিভারপুল

শনিবার ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে লিভারপুল। নিজ মাঠে ম্যাচের ১০ মিনিটে গোল নিয়ে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ওয়েস্টহামকে এগিয়ে দেন মিখাইল এন্টনিও। ৫৫ মিনিটে ওয়েস্ট হ্যামের দ্বিতীয় গোলট আদায় করেন ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল।

এ জয়ে ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকায় ৫ নম্বরে উঠে এলো ওয়েস্ট হ্যাম। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে অবস্থান লিভারপুলের।

/এমআর/