বছরের প্রথম ম্যাচে বার্সার হোঁচট

নতুন বছরের শুরুটা ভালো হলো না বার্সেলোনার। শনিবার লা লিগার খেলায় এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা।বার্সা-এসপানিওল
খেলার ৭৩ শতাংশ সময় বল দখলে রাখলেও এদিন গোল করতে পারেননি মেসি-নেইমার-সুয়ারেজরা।

গোলপোস্টে ১০টি দারুণ আক্রমণ শানায় লুইস এনরিকের শিষ্যরা। তার মধ্যে দুটো ছিল গোলমুখে। কিন্তু কোনওটিই প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি। ৫টি কর্নারও পায় কাতালানরা। সেখান থেকেও কোনও সুবিধা নিতে পারেনি। সব মিলিয়ে দারুণ খেলেও ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
ড্র করলেও ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। তবে শনিবার রাতে অ্যাটলেটিকো নিজেদের ১৮তম ম্যাচে জয় পেলে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে উঠবে অ্যাটলেটিকো।
লা লিগায় পয়েন্ট টেবিলের ১৩ নাম্বারে রয়েছে এসপানিওল।
এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো। লিগে শেষ ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে বার্সা। তবে এই ম্যাচে নিজেদের পুরোনো পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা।
/এমআর/